চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতাল চলাকালে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পিটিআই এলাকায় পিকেটিংয়ের সময় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে নয়টার দিকে পিটিআই এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শিবিরকর্মীরা। ব্যারিকেড সরাতে গেলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় শিবিরকর্মীরা কয়েকটি ককটেলের বস্ফািরণ ঘটালে পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে সকাল সাড়ে সাতটার দিকে জামায়াতের শহর শাখার ব্যানারে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নিমতলা মোড় থেকে বের হয়ে শান্তির মোড় এলাকায় পৌঁছালে র্যাবের সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকটি রাবার বুলেট ছোড়েন র্যাবের সদস্যরা। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছেন শিবিরকর্মীরা।দলের সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।