চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় এলাকায় আজ মঙ্গলবার বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলো কয়লাদিয়াড় গ্রামের রুহুল আমীনের স্ত্রী শওকত আরা (৩৫) ও ছেলে মিলন (১২)।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শওকত আরা ও তাঁর ছেলে মিলন বাড়ির বারান্দায় বসে ছিল। সকাল পৌনে নয়টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।