চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আজ শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম শরিফুল ইসলাম (২৩)। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় বিএসএফের গুলিতে শরিফুল আহত হন। তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।