চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শিংনগর এলাকায় গতকাল সোমবার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পরচৌকা গ্রামের তারাজুল আলীর ছেলে ফটিক (৩০) এবং পিয়ালমারি গ্রামের মুখলেসুর রহমানের ছেলে ইউসুফ আলী (২৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী গরু আনতে সীমান্তের ১৭২ নম্বর পিলারের কাছে যান। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান এবং এরশাদ (৩০) নামে আরেকজন আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিআরের সূত্র জানায়, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং লাশ ফেরত চাওয়া হয়েছে।—ইউএনবি