চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে আজ শনিবার ভোরে বিএসএফের গুলিতে একজন গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, ভোর ছয়টার দিকে সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছে জিরো পয়েন্টে মনিরুল গরু আনতে যায়। এ সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ বিডিআরের হেফাজতে রয়েছে। বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।