চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আজ বৃহস্পতিবার সকালে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শ্যামল কর্মকার (২০)। তাঁর বাড়ি একই উপজেলার বিশরশিয়া গ্রামে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার নজরুল হোসেন বলেন, ভোর পাঁচটার দিকে শ্যামল গরু আনতে গেলে সীমান্তের কাছাকাছি ভারতের চাঁদনীচক ১৫১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিডিআর প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।