চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে আজ শুক্রবার ভোরে মোহাম্মদ কালু (২৫) নামের একজন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে বলে বিডিআর জানিয়েছে। বিডিআর জানায়, নিহত কালু গরু ব্যবসায়ী। গতকাল রাতে গরু নিয়ে পারাপারের সময় বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়। আজ ভোরে চারটার দিকে এলাকাবাসী সীমান্ত এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। পরে পুলিশ লাশটি শিবগঞ্জ থানায় নিয়ে যায়। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আবু বকর বিষয়টি নিশ্চিত করে জানান, এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।