চাঁপাইনবাবগঞ্জে বিজয় মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলা। এ উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে সাংসদ আবদুল ওদুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।মেলা মঞ্চে প্রতিদিন আলোচনা এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আলকাপ, গম্ভীরা, কাহিনি বলার আসরসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।