চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুেকন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আমনুরা এলাকায় ৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপর তিনি একই স্থানে রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছান। চলতি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম চাঁপাইনবাবগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর ওপর দ্বিতীয় মহানন্দা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রেহাইচরে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধন করবেন। দুপুরের পর প্রধানমন্ত্রী সার্কিট হাউসে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।