চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় আজ রোববার সকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।নিহত ব্যক্তিরা হলেন: আড্ডা ভাটখৈর গ্রামের সাগর আহমেদ (২৫) ও শফিকুল ইসলাম (৪৫)।গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকালে মোটরসাইকেলে করে নওগাঁর নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন সাগর ও শফিকুল। আড্ডা মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।