চাঁপাইনবাবগঞ্জে হিজবুত তাওহীদের প্রচারপত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারপত্র বিলির সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকা থেকে র্যাব আজ শুক্রবার দুপুরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের ভারপ্রাপ্ত জেলা আমির শামসুল ইমাম ওরফে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া বাকি দুজন হলেন—আখতার হোসেন শামীম (৩৫) ও আবদুস সালাম ওরফে লালন। তাঁদের মধ্যে আখতার হোসেনের বাড়ি সিঅ্যান্ডবি ঘাট ও আবদুস সালামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়। র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক মীর্জা গোলাম সারোয়ার প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা দেড়টার দিকে র্যাবের একটি বিশেষ দল শহরের মহানন্দা নদীসংলগ্ন রেহাইচর এলাকায় অভিযান চালায়। র্যাব গ্রেপ্তার হওয়া তিনজনের কাছে থেকে হিজবুত তাওহীদের কিছু লিফলেট ও ‘এই ইসলাম- ইসলাম নয়’ নামে একটি বই উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের র্যাব-৫-এর রাজশাহীর সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে সদর থানায় সোপর্দ করা হবে।