প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ৩৯ ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১২ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। তিনি রায়ে দুজনকে সর্বোচ্চ ছয় বছর এবং একজনকে সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ডসহ মোট ২০ আসামির সাজার রায় দেন।