চাঁপাইনবাবগঞ্জে ২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের ২১ জওয়ানের বিরুদ্ধে আজ রোববার অভিযোগ উত্থাপন করা হয়েছে। ওই রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১২-এ অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।আজ সকাল সাড়ে নয়টায় বিচারকাজ শুরু হয়ে চলে সাড়ে ১০টা পর্যন্ত। আসামিদের উপস্থিতিতে অভিযোগ উত্থাপন করা হয়। পরে আদালত ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক মো. কামাল মিয়া আদালতে অভিযোগ উত্থাপন করেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ওই রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জায়েদ হোসেন। প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে গত বছরের ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন সদর দপ্তরে হামলা চালানোর গুজব, অস্ত্রাগার লুট, শক্তির মহড়া, গুলিবর্ষণসহ ব্যাটালিয়নে কর্মরত এক সেনা কর্মকর্তা ও সাধারণ সেনাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ আনেন।