চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামের একটি মন্দিরে গতকাল রোববার দিবাগত রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুর্গা প্রতিমার বাঁশ-কাঠ-খড় দিয়ে তৈরি কাঠামো পুড়ে যায়। এটি দুর্বৃত্তরা করেছে এবং একটি সরস্বতী দেবীর প্রতিমা চুরি করে নিয়ে গেছে।আলিডাঙ্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গড়গড়িয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। ঘটনার পর আজ সকালে গ্রামের হিন্দু-মুসলিম সবাই মন্দিরের কাছে জড়ো হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ থানার পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন জানান, দুর্গা প্রতিমার অবকাঠামোটি আংশিকভাবে পুড়েছে এবং একটি ছোট সরস্বতী প্রতিমা চুরি হয়েছে।