সম্প্রতি নারীমঞ্চে চোখপড়তেই ভীষণএকটা ভালো লাগা ঘিরে ধরল আমাকে, সঙ্গে একটু একটু ঈর্ষাবোধও। বাইসাইকেল-বালিকাদের প্রথমেই একটা স্যালুট জানাই তাদের এই অদম্যসাহস এবং সমস্ত বাধা পেরিয়ে আসার জন্য। ছোটবেলা থেকেই আমারও রয়েছে বাইসাইকেল চালানোর অদম্য নেশা। ছোটবেলায় নির্বিঘ্নে রাস্তার সাইকেলচালাতাম। হয়তো দু-একজন কৌতূহলী চোখেতাকিয়ে থাকত, কিন্তু বিড়ম্বনার শিকার হতে হয়নি কখনো। কিন্তু যখনই একটু বড় হতে শুরু করলাম, তখন অবাক হয়ে দেখি,চারপাশের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি কেমন যেন বদলে গেছে। মাঝখানে অনেকদিন সাইকেল চালানো বন্ধ রাখি। কিন্তু যখনই দেখতাম, কোনো ছেলে সাইকেল চালাচ্ছে, ভীষণ হিংসা লাগত আমার। সাইকেল চালানোর শখটা তাই বাসার ছাদের ওপর মেটাতাম। কিন্তু মুক্ত বিহঙ্গের মতো ওড়া আর খাঁচার সামান্য পরিসরে ওড়া এক নয়। একদিন ভোরবেলা সাইকেলনিয়ে রাস্তায় বের হলাম। কিন্তু বাসায় ফিরি বখাটেদের অশ্লীল কটূক্তি, মুরব্বিদের চোখ রাঙানি আর হাজারো চোখের বিস্ময়সঙ্গে নিয়ে। একটা মেয়ে সাইকেল নিয়ে রাস্তায় নামলে, ছেলেদের পাশাপাশি কিছু করার চেষ্টা করলে সেগুলো দোষ, মেয়েটা সমাজের কলঙ্ক কিংবা বেহায়া বলে গণ্যহয়। কিন্তু সেই মেয়েই যদি সাইকেলিং প্রতিযোগিতায় বা অন্য কোনো ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়, সে হয় দেশের গর্ব। যে মানুষেরা আগে তার দুঃসাহসিকতা দেখেঅপমান অবজ্ঞা করত, তারাই তখন বুক ফুলিয়ে তার জয়ধ্বনি করে—এই একই মানুষেরাই। ভাবতে অবাক লাগে। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে কবে পারব এই বলয় থেকে বেরোতে, মুক্ত বিহঙ্গের মতো উড়তে?বর্ণালী, ময়মনসিংহ।