চাইলে জোট ছেড়ে যেতে পারে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা-কর্মীদের হাতে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার রাজ্য সচিবালয় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মমতা সরাসরি কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, ‘রায়গঞ্জের ঘটনা কংগ্রেস-সিপিএমের গেম। কংগ্রেস যদি মনে করে, তারা সিপিএমের সঙ্গে চলবে, তবে তারা জোট ছেড়ে চলে যেতে পারে। তৃণমূল কংগ্রেস একা চলার শক্তি রাখে।’তবে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি আজ বলেছেন, ‘জোটের মধ্যে অনেক সময় অনেক বিষয় নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু আমরা আগ্রাসী নই।’ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।মমতা বলেন, রায়গঞ্জের ছোট্ট একটি ঘটনায় তিলকে তাল করা হয়েছে। কংগ্রেস-সিপিএম একজোট হয়ে তৃণমূলকে হেনস্তা করার জন্য এই কাজ করেছে। চক্রান্ত করে তৃণমূলকে খাটো করতে চাইছে। কিন্তু তৃণমূলকে খাটো করা যাবে না।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কংগ্রেসের জন্য দরজা খোলা আছে। চাইলে জোট ছেড়ে চলে যেতে পারে। সিপিএমের সঙ্গে এভাবে কাজ করলে আমাদের আর পাবে না কংগ্রেস।’মমতা আরও বলেছেন, ‘কংগ্রেসের কেন্দ্রীয় নীতির সমালোচনা করায় বা মেনে নিতে না পারায় তারা আমাদের বিরোধিতা শুরু করেছে। আমরা এরই মধ্যে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি, খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ, লোকপাল বিলের বিরোধিতা করায় কংগ্রেস আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে বিরোধিতায় নেমেছে।’প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ তৃণমূলের ছাত্র নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত ও প্রহূত হন। এই ঘটনার পর রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।