চাকরিতে প্রতিবন্ধীদের বয়স-শিক্ষা শিথিল করা হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ খবরটি প্রচার করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের শিক্ষা-চিকিত্সাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা রাখার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।