চাকরির আশায় পুরুষ থেকে নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্ডাপল্লি শঙ্কর। ২৪ বছরের তরুণ। বাবাকে হারিয়েছেন ছোটবেলায়। অর্থের টানাটানিতে পড়ালেখা করতে পারেননি। একের পর চাকরির চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার অভাবে পাননি। অথচ তাঁর সমপর্যায়ের অনেক নারীকেই দেখেছেন চাকরি পেতে।কন্ডাপল্লি শঙ্কর এখন আর পুরুষ নন, নারী! বেঁচে থাকার তাগিদে একটা চাকরি পাওয়ার আশায় মুম্বাইয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে শঙ্কর ‘নারী’ হয়েছেন! নিজের নামটাও বদলে দিয়ে রেখেছেন শঙ্কর আকা অঙ্কিতা।অঙ্কিতা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করার ঘটনা জেনে তাঁর পরিবারের সদস্যরা খুবই মর্মাহত। অনেক কান্নাকাটি করেছেন। কিন্তু দারিদ্র্য আর বেকারত্বের কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো পথ ছিল না।পুরুষ হয়ে যা পাননি, নারী হয়ে তা পেয়েছেন অঙ্কিতা। মুম্বাইয়ে একটি ছোট্ট ফার্মে চাকরি পেয়েছেন। এখন প্রতি মাসে তাঁর আয় হয় তিন হাজার রুপি। নিউজ অনলাইন।