চাকরির জন্য চিঠি
প্রথম দর্শনেই মুগ্ধ করা। হাজারো চাকরিপ্রার্থীর ভিড়ে এ বিষয়টিই কাজ করে মূল চালক হিসেবে। সেখানে ১৬ থেকে ১৮ বছরের লেখাপড়াও হয়তো যথেষ্ট নয়; বরং সঠিক একটি চিঠি চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। চমকে গেলেন? মনমতো চাকরিটি হাতের নাগালের মধ্যে আনতে চাকরির আবেদনপত্র বা কভার লেটার এখানে কাজ করবে সহায়ক হিসেবে। একটি চিঠিতেই বাজিমাতকোনো প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত পাঠানোর মধ্য দিয়েই চাকরিপ্রার্থীরা প্রথম পদক্ষেপটি পার করেন। এই জীবনবৃত্তান্তের সঙ্গে একটি সহায়ক চিঠি বা আবেদনপত্র পাঠাতে হয়। এটিই কভার লেটার হিসেবে পরিচিত। জীবনবৃত্তান্তের সঙ্গে কভার লেটার না পাঠালে অনেক ক্ষেত্রে তা বাতিল হয়ে যেতে পারে। করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার বলেন, জীবনবৃত্তান্তের ওপরে কভার লেটারটি থাকে। কভার লেটার হচ্ছে প্রথম ইমপ্রেশন। কোথাও যখন জীবনবৃত্তান্ত দেওয়া হয়, তার সঙ্গে এটি দিতে হবে। খালি একটি জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিলে অনেকাংশেই ভদ্রতা হয় না। সৌজন্যতা প্রকাশের পাশাপাশি কভার লেটারটি পরিচিতিপত্র বা বায়োগ্রাফি হিসেবে কাজ করে।কেন ভালো হতেই হবেআপনি নন, কভার লেটারটি আপনার প্রথম পরিচিতি হিসেবে কাজ করবে যেকোনো প্রতিষ্ঠানে। তাতে যদি চমকে দিতে না পারেন, তাহলে প্রথমেই বাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্গানাইজেশন বিভাগের প্রধান দিলরুবা এস খান বলেন, একটি চমৎকার কভার লেটার অসংখ্য চাকরিপ্রার্থীর মধ্য থেকে আপনাকে আলাদা করবে। একবারেই সুনজরে পড়ার ও আপনার সম্পর্কে আগ্রহ জন্মানোর জন্য কভার লেটারটি ভালো হওয়া দরকার। চিঠিটি হবে কাজের জানানোর যেন শেষ নেই। কোনটি রেখে কোনটি লিখব। কমপক্ষে এক পৃষ্ঠা তো লিখতেই হবে। কভার লেটারের ক্ষেত্রে এ ভুলগুলো না করলেই ভালো। তিনটি অনুচ্ছেদেই পুরো কভার লেটার লেখা শেষ করতে হবে। সেটি অবশ্যই এক পাতার ভেতরে থাকবে। কভার লেটার লেখার পদ্ধতি সম্পর্কে জানালেন চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের হেড অব অপারেশন শৈবাল কানুনগো।প্রথম অনুচ্ছেদে চাকরির পদটির কথা আপনি কোথা থেকে জানতে পেরেছেন, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি কোন পদের জন্য আবেদন করছেন, তা জানাতে হবে।দ্বিতীয় অনুচ্ছেদে প্রতিষ্ঠানটির জন্য আপনি কী ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন একজন কর্মী হিসেবে, তা জানান। এর সঙ্গে আপনার চারিত্রিক গুণাবলিও সংক্ষেপে তুলে ধরুন। আপনি পদটির জন্য যথার্থ কেন, তা-ও জানান।তৃতীয় অনুচ্ছেদেই আপনার কভার লেটারটি শেষ করুন। আপনি যে আগ্রহী এখানে কাজ করতে, সেটা জানান। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে উত্তরের অপেক্ষায় থাকবেন, সেটাও জানান। পাশাপাশি সঙ্গে করে যে সিভি দিয়েছেন, তা বলতে হবে। ছবি দিয়ে দিলে সেটাও অবগত করুন। অবশেষে সাইন করতে ভুলবেন না।কোনো ভুলগুলো করা যাবে নাকভার লেটারে যেকোনো ধরনের ভুল নেতিবাচক ধারণার সৃষ্টি করে। এটি আপনার পেশাগত পরিচয়ের প্রথম পদক্ষেপ। সুতরাং এখানে কোনোরকম ভুল করা যাবে না। যিশু তরফদার বলেন, ব্যাকরণগত ভুল, ভাষাগত ত্রুটি যেন না হয়। নির্ভুল ও স্মার্টভাবে কভার লেটারটি লিখতে হবে। মাঝেমধ্যে প্রতিষ্ঠানগুলোতে একাধিক পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। কখনোই একের বেশি পদের জন্য আবেদনপত্র পাঠাবেন না। সেই পদেই পাঠান, যে পদের জন্য যোগ্যকর্মী হয়ে উঠতে পারবেন।ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তাহিনয়্যাত আহমেদ করিম বলেন, ‘আমরা যেসব কভার লেটার পেয়ে থাকি, তার মধ্যে বেশি ভুল হয়ে থাকে বানানে। অনেকে শুধু কপি পেস্ট করে পাঠিয়ে দেয়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে কভার লেটার বানানো উচিত।’ এ ছাড়া তিনি আরও বলেন, ‘কভার লেটারে বেশি কিছু লিখবেন না। সুনির্দিষ্টভাবে তথ্য লিখুন। প্রতিষ্ঠানের নাম ভুল লেখা যাবে না। পাশাপাশি আপনি যাকে পাঠাচ্ছেন, সেই ব্যক্তির নামের বানান যেন শুদ্ধ হয়। নাম না জানলে শুধু পদ উল্লেখ করে লিখলেও হবে।’দিলরুবা এস খান বলেন, খুব বেশি আমিত্ব তুলে ধরবেন না। আপনি যে দলের সদস্য হয়েও ভালো কাজ করতে পারেন, সেটি ঢাকা পড়ে যেতে পারে।মনে রাখুন কভার লেটার আনুষ্ঠানিক কিন্তু সহজ ভাষায় লিখতে হবে। বিজ্ঞাপনে যে ভাষার কথা উল্লেখ করে দেবে, সে ভাষায় কভার লেটারটি পাঠান। না হলে প্রতিষ্ঠানটি সম্পর্কে জানুন। তাহলেই একটি ধারণা পাবেন। কভার লেটারের শুরুটা যেন আকর্ষণীয় হয়, সেদিকে খেয়াল রাখুন। কালো কালি ব্যবহার করুন। ফন্ট আকার ১০ থেকে ১২ পয়েন্টের ভেতরে রাখুন। মার্জিন লাইন ঠিক রাখবেন। ঠিকানা, তারিখ সঠিকভাবে লিখুন। ব্যক্তিটি পুরুষ নাকি নারী, না জানলে স্যার/ম্যাডাম লিখুন।