চাকরির বয়স যা-ই হোক, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি গ্রহণের ক্ষেত্রে চাকরির বয়সের বাধ্যবাধকতা উঠে যাচ্ছে। এখন চাকরির বয়স কমপক্ষে নয় মাস না-হওয়া পর্যন্ত কেউ মাতৃত্বকালীন ছুটির এ সুবিধা ভোগ করতে পারেন না। এ বিধান তুলে দিয়ে বলা হচ্ছে, চাকরির বয়স যা-ই হোক মাতৃত্বকালীন ছুটি গ্রহণের ক্ষেত্রে তা অন্তরায় হবে না।আজ রোববার প্রশাসনিক উন্নয়ন-সম্পর্কিত সচিব কমিটির সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এখন তা আদেশ আকারে জারি করা হবে। সরকার এর আগে মাতৃত্বকালীন ছুটির সীমা তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করেছে।