চাটখিলে দুই চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে উপজেলার বদলকোট সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু তৈয়বের লোকজন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসবি) সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে মারধর করে কেন্দ্র এলাকা থেকে বের করে দেয়।কেন্দ্রে মোতায়েন থাকা পুলিশ এবং প্রিসাইডিং কর্মকর্তা মো. সেলিম গোলযোগের আংশিক সত্যতা স্বীকার করেছেন।