চাটখিলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২ যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌর শহরের সুন্দরপুরে ব্যবসায়ী তাহের চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ রানা ও নূরুল আমিন নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।গতকাল শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী তাহের চৌধুরীর বড় ভাই আবদুস ছাত্তার জানান, গতকাল রাত আনুমানিক দুইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল তাহের চৌধুরীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে চারদিক থেকে লোকজন আসতে শুরু করলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে মাসুদ রানা ও নূরুল আমিন গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে মোস্তাফিজুর রহমান রুবেল ও মোবাশ্বেরা বেগম নামে আরও দুজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।