চাটমোহরে এনপিএল ক্রিকেটের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৯ সেপ্টেম্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে ডলফিন ক্রিকেট একাদশ সীমিত ২০ ওভারের খেলায় ১৯ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে ১৫৩ রান করে। জবাবে কুমারগাড়া ক্রীড়া সংঘ ১৩ ওভার ৩ বল খেলে সব কটি বল হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। ডলফিন ৯০ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ হয়েছে বিজয়ী দলের হেলাল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ওই দিন সকালে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন সৈয়দ শহিদ আলম, শাহজাহান আলী, নাজিম উদ্দিন, রকিবুর রহমান ও সাইদুল ইসলাম।