চাটমোহরে গুমানী নদীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদীতে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ অক্টোবর এই নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে নদীপাড়ে। প্রতিবছরের মতো এবারও স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান নৌকাবাইচের আয়োজন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, স্বাচিপের জেলা সভাপতি গোলজার হোসেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহারুল হক, আবদুর রউফ ও হেলালুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শাহজাদপুর ট্রাভেলস প্রথম, সোনারতরী দ্বিতীয় ও প্রজাপতি তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের ফ্রিজ ও রঙিন টেলিভিশন প্রদান করা হয়।