চাটমোহরে মহানাম যজ্ঞানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার সমাজ হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত চার দিনব্যাপী ৫৮তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠানটি গত ১৬ জানুয়ারি শেষ হয়। অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করে সিরাজগঞ্জের জগবন্ধু সম্প্রদায়, খুলনার আদি মা যশোদা সম্প্রদায়, মাদারীপুরের নব রাম ঠাকুর সম্প্রদায়, গোপালগঞ্জের নয়নমণি সম্প্রদায়, নাটোরের শিবশক্তি সম্প্রদায় ও স্বাগতিক সমাজ সনাতন সম্প্রদায় দল। লীলাকীর্তন পরিবেশন করেন নওগাঁর বাসন্তী রানী মোহন্ত, বগুড়ার মথুরানাথ কীর্তনীয়া ও দুলাল চন্দ্র মোহন্ত। শেষ দিনে ধর্মসভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও হিন্দুকল্যাণ ট্রাস্টের স্ট্রাস্টি গণেশ ঘোষ।