চাটমোহরে মে দিবস উপলক্ষে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে শ্রমিক দিবস উপলক্ষে ১ ও ২ মে আয়োজন করা হয়েছিল গণনাট্য উৎসবের। সমন্বয় থিয়েটার, তূর্য্য নাট্যম ও অনির্বাণ নাট্যদল এ উৎসবের আয়োজন করেছিল। ১ মে সকালে বোঁথড় খেয়াঘাট থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার খেয়াঘাট চত্ব্বরে গিয়ে নাট্য প্রদর্শন করে। নাটকের আগে মে দিবস নিয়ে আলোচনায় বক্তব্য দেন সজল বিশ্বাস ও গণসংগীত পরিবেশন করেন ওস্তাদ আতাহার আলী। পরে তূর্য্য নাট্যম মানুষ সমান মানুষ, অনির্বাণ ফুটপাত ও সমন্বয় থিয়েটার পরিবেশন করে নাটক বিনিময়। এদিন বিকেলে দোলং প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় বোঁথড় খেয়াঘাট আঙিনায় এ তিনটি নাটক প্রদর্শিত হয়। পরদিন ২ মে সন্ধ্যায় উপজেলার মথুরাপুর হাটখোলা চত্বরে আলোচনা, কবিতা আবৃত্তি, গণসংগীত ও নাটক পরিবেশন করে নাট্যদল তিনটি।