চাটমোহরে মৎস্যজীবী ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে প্রথমবারের মতো মৎস্যজীবী ফুটবল টুর্নামেন্ট-১০ শুরু হয়েছে। ১৭ অক্টোবর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আত্মনী গমেজ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চামটা মৎস্যজীবী একাদশ বনাম সোনাবাজু মৎস্যজীবী একাদশ। খেলায় সোনাবাজু মৎস্যজীবী একাদশ ২-১ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আলাউদ্দিন। টুর্নামেন্টটিতে বিভিন্ন এলাকার আটটি মৎস্যজীবী ফুটবল দল অংশ নেয়। হরিপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করেছে।