চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আজ রাতে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস গোমতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বর্তমানে পুলিশের হেফাজতে আছে। বাসের চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।