চান্দিনায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা পৌর মিলনায়তন, উপজেলা মিলনায়তন ও চান্দিনা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।জানা যায়, উপজেলা বিএনপি আজ বেলা দুইটায় চান্দিনা পৌরসভার মেয়র মো. শাহ আলমগীরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। পৌর মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। কিন্তু একই সময়ে একই স্থানে চান্দিনা পৌরসভা যুবলীগ সমাবেশ ডাকে । এ অবস্থায় চান্দিনা উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করে। মিলনায়তন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।