চাভেজ ভালোভাবেই কেমোথেরাপি নিচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল বৃহস্পতিবার বলেছেন, তিনি কিউবায় দ্বিতীয় মেয়াদে ভালোভাবেই কেমোথেরাপি নিচ্ছেন। আজ শুক্রবার তিনি এ পর্যায়ের কেমোথেরাপি শেষ করবেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনালাপে তিনি এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।কিউবার রাজধানী হাভানায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চাভেজ এ কথা বলেন। তবে তিনি দেশে ফেরার বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি।চাভেজ বলেন, ‘আমি ভালোভাবে চিকিত্সা নিচ্ছি, ভালো অনুভব করছি। আমি ধারাবাহিকভাবে কোমোথেরাপি নিচ্ছি। এই যুদ্ধে আমরা জয়লাভ করছি এবং করব।’ চাভেজ আরও বলেন, ‘আমি অচিরেই ভেনেজুয়েলায় ফিরব। আমি নিশ্চিত, সবকিছুই ভালোভাবে শেষ হবে।’