চাভেজের অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় ক্যানসারের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। এখন তিনি হাঁটাচলা শুরু করেছেন। গতকাল সোমবার ভেনেজুয়েলার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, তিনি চাভেজের সঙ্গে ফোনে কথা বলেছেন। চিকিত্সার অংশ হিসেবে চাভেজ এখন হাঁটাচলা ও অনুশীলন করছেন। নিকোলাস মাদুরো বলেন, এই বড়দিনে আমরা আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে শ্রেষ্ঠ উপহার পেয়েছি। আর তা হচ্ছে—তাঁর কাছ থেকে একটি ফোন কল। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রী আর্নেস্ট ভিলিগাস জানান, চাভেজের অবস্থার কিছুটা উন্নতি দিকে বলেই বলে মনে হচ্ছে। এর বাইরে বিস্তারিত কিছুই জানাননি তিনি।২০১১ সালে চাভেজের শরীরে ক্যানসার ধরা পড়ে। এ নিয়ে চতুর্থ দফায় ক্যানসারের চিকিত্সার জন্য কিউবায় গেছেন চাভেজ। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন চাভেজ। এর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত রক্তক্ষরণ, ফুসফুস ও শ্বাসতন্ত্রে সংক্রামক। ভেনেজুয়েলার বিরোধীরা দাবি করেছে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর নতুন করে ক্ষমতা গ্রহণে চাভেজের বিলম্ব এটাই প্রমাণ করে, দেশ চালাতে স্বাস্থ্যগতভাবে তিনি আর সক্ষম নন। এ কারণে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধীরা।