চাভেজের অবস্থার আরও অবনতি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শ্বাসতন্ত্রে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে তিনি রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। দেশটির তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সর্বশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানান।আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। আরনেস্তো ভিলেগাস বলেন, চাভেজের অবস্থা খারাপের দিকেই যাচ্ছে।ভিলেগাস কারাকাসে সামরিক হাসপাতাল থেকে বলেন, ‘আজ তাঁর (হুগো চাভেজ) শ্বাসতন্ত্রে সংক্রমণের অবস্থার আরও অবনতি হয়েছে।’ তিনি আরও বলেন, চিকিত্সার অংশ হিসেবে তাঁকে উচ্চ প্রতিক্রিয়ার কেমোথেরাপি দেওয়া হচ্ছে।কিউবায় ক্যানসারে চিকিত্সা শেষে গত মাসে দেশে ফেরেন প্রেসিডেন্ট চাভেজ। ২০১১ সালের মধ্যভাগে তাঁর দেহে ক্যানসার ধরা পড়ে। চতুর্থবারের মতো অস্ত্রোপচারের জন্য তিনি গত ১১ ডিসেম্বর কিউবার হাভানায় যান।৫৮ বছর বয়সী চাভেজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১৪ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় আছেন। ২০১২ সালের অক্টোবরে তিনি আরও ছয় বছরের জন্য নির্বাচিত হন। তবে অসুস্থতার জন্য তাঁর শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে।