চাভেজের স্বাস্থ্যের উন্নতি ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার ইতিবাচকভাবে উন্নতি হচ্ছে। গত কয়েক দিনে ভালোভাবেই সেরে উঠছেন তিনি। তবে এখনো তাঁর চিকিত্সা দরকার।দেশটির যোগাযোগমন্ত্রী আরনেস্তো ভিলেগাস গতকাল রোববার এসব কথা বলেছেন। আজ সোমবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গতকাল দেশটির রেডিও ও টেলিভিশনে যোগাযোগমন্ত্রীর একটি বিবৃতি প্রচারিত হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে চাভেজের সাধারণ স্বাস্থ্যের ইতিবাচক উন্নতি হচ্ছে। প্রেসিডেন্ট তাঁর চিকিত্সকদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছেন।এদিকে চাভেজের সমর্থনে গতকাল ভেনেজুয়েলাজুড়ে মিছিল-সমাবেশ করেছেন তাঁর সমর্থকেরা।ক্যানসারের চিকিত্সায় চাভেজ কিউবায় অবস্থান করছেন। সেখানে চতুর্থ দফার অস্ত্রোপচার শেষে ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন তিনি। এক মাস আগে সর্বশেষ অস্ত্রোপচারের পর এখনো তিনি জনসমক্ষে আসেননি। এ কারণে ১০ জানুয়ারি আরেক দফায় শপথ গ্রহণের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি তিনি। চাভেজের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভিন্ন গুজব রয়েছে।