চায়ের দোকানে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চায়ের দোকানে বসা নিয়ে সংঘর্ষে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে কাঠি গ্রামের দক্ষিণ পাড়া মসজিদের কাছে একটি চায়ের দোকানে বসা নিয়ে চান্দু মোল্লা ও ওহিদ শেখের মধ্যে কথা কাটাকটি হয়। এর কিছুক্ষণ পর হাতুড়ি, লোহার রড, লাঠি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবার যাতে সংঘর্ষ না হয়, সে ব্যাপারে নজর রাখতে স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় মামলা হয়নি। তবে কোনো পক্ষ মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।