চার কোটি ডলারে বিক্রি পিকাসোর ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত চিত্রকর পিকাসোর তেলরঙে আঁকা একটি ছবি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে চার কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনে নিলামকারী প্রতিষ্ঠান সদবাই এই নিলামের আয়োজন করে। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ খবর জানানো হয়।টিউলিপ ফুল ও ফলের পাশে গৃহকর্ত্রীর এই ছবিটি পিকাসো ১৯৩২ সালে এঁকেছিলেন। ছবিটি সাড়ে তিন কোটি থেকে পাঁচ কোটি ডলারে বিক্রি হবে বলে প্রত্যাশা ছিল আয়োজকদের।পিকাসো এই ছবিতে তাঁর ভালোবাসার মানুষ মেরি থেরেস ওয়ালটারের মুখমণ্ডল এঁকেছেন। আর তাঁর সামনে আছে সাজানো একগুচ্ছ ফুল।