চার জেলায় নতুন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে ময়মনসিংহে, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. শফিকুল ইসলামকে ঝিনাইদহে, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মাহফুজুল হককে নীলফামারীতে এবং বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের সচিব এ বি এম আজাদকে কুড়িগ্রামের ডিসি করা হয়েছে।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।অপরদিকে ময়মনসিংহের ডিসি লোকমান হোসেন মিয়াকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক, কুড়িগ্রামের ডিসি মো. হাবিবুর রহমানকে অর্থ বিভাগের উপসচিব, ঝিনাইদহের ডিসি খাজা আবদুল হান্নানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব এবং নীলফামারীর ডিসি মো. আবদুল মজিদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়াও আজ আটজন অতিরিক্ত সচিব ও নয়জন যুগ্ম সচিবকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।