চার জেলায় নতুন ডিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলামকে সিলেটে, টাঙ্গাইলের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা মো. মাহমুদ হাসানকে মেহেরপুরে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে পঞ্চগড়ে এবং পঞ্চগড়ের বর্তমান ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়াকে কুমিল্লার নতুন ডিসি করা হয়েছে।আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। পাশাপাশি উল্লেখিত এলাকার বর্তমান ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।