চার জেলার ১৭ ইউপিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি, ঠাকুরগাঁও, পাবনা ও লক্ষ্মীপুরের ১৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও আনসার বাহিনী ভোটকেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল।এসব ইউনিয়নে ভোট গ্রহণ চলার কারণে সরকারি ছুটি ছিল।