চার জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী, নোয়াখালীতে ট্রলার ডুবে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের তোড়ে আজ বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের কাছে মেঘনার মোহনায় এবং কেরিংচরের কাছে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলার ডুবে জহির উদ্দিন (১৫) নামে এক শিশু মারা গেছে এবং আরও চারজন জেলে নিখঁোজ রয়েছেন।স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে নিঝুমদ্বীপের কাছে মেঘনা মোহনায় প্রবল জোয়ারের ঢেউয়ে ১৫ জন জেলেসহ একটি মাছধরার ট্রলার ডুবে যায়। এতে ট্রলারের এক শিশু জহির মারা যায়। এ সময় আশপাশের জেলেরা বাকি ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। অন্যদিকে, দুপুর দেড়টার দিকে হাতিয়ার কেরিংচরের কাছে মেঘনা নদীতে অপর একটি মাছ ধরার ট্রলার প্রবল জোয়ারের তোড়ে ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের চারজন জেলে নিখঁোজ রয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন ট্রলার-ডুবিতে একজনের প্রাণহানি ও চারজন নিখঁোজ থাকার কথা শুনেছেন বলে জানান।এদিকে লঘুচাপের প্রভাবে আজ বরগুনা, ভোলা, পটুয়াখালী ও কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ও অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই চার জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে∏বরগুনা: বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনা জেলার বেশ কয়েকটি বন্যানিয়ন্ত্রণ বঁাধ ভেঙে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় পক্ষীদিয়া নামক স্থানে একটি মাছধরার ট্রলার ডুবে যায়। এতে দুই জেলে নিখঁোজ রয়েছেন। বরগুনা সদর উপজেলার বালিয়াতলী, ফালিসাতলী, পাতাকাটা, আয়লা ও আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ১২টি গ্রামসহ জেলার প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ আহাম্মদ আজ প্রথম আলোকে জানান, লঘুচাপের ফলে তিন নম্বর সতর্কসংকেত বহাল আছে। ভোলা: ভোলায় জোয়ারের পানি বেড়ে ও দুটি বঁাধ ভেঙে সাতটি উপজেলার ৬২টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের পঁাচটি জেলেনেৌকাডুবির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেৌশলী মো. মাহফুজুর রহমান জানান, গতকাল বুধবার গভীর রাতে ভোলা সদর উপজেলায় কয়েকটি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।পটুয়াখালী: জোয়ারের পানির চাপে জেলার বেড়িবঁাধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। শতাধিক চিংড়ি ঘের এবং আমন ফসলের খেত ডুবে গেছে। পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র উপকূলে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে।কক্সবাজার: স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন-চার ফুট পানি বেড়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নেৌপথে ট্রলার-যোগাযোগ বন্ধ রয়েছে। পাউবোর টেকনাফ কাযর্ালয়ের উপসহকারী প্রকেৌশলী আবু তালহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।