চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
বগুড়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ রোববার নয়জন নিহত হয়েছেন।বগুড়া: বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের মাদলার ব্রিজ এলাকায় আজ সকাল ছয়টার দিকে ঢাকা থেকে সারিয়াকান্দিগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সারিয়াকান্দি উপজেলার চরপাড়ার রেজাউল মণ্ডল (২৯), সারিয়াকান্দির কোর্নিবাড়ির ঝুনু আক্তার (১৭) ও গাবতলী উপজেলার জাহিদুল ফারাজীর (২৪) মৃত্যু হয়। আহত ২০ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভূল্যা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে রাস্তায় প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।নিহতদের নাম জানা যায়নি, তবে তাঁদের বাড়ি মির্জাপুর উপজেলার নর্দনা গ্রামে বলে জানা গেছে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রতিমা তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলকাবাসীর সঙ্গে আলোচনা করে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।’অন্যদিকে আজ সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে ঢাকাগামী বাসের সঙ্গে উত্তরাঞ্চলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই বাসযাত্রী।মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আজ সকাল সাড়ে নয়টার দিকে গরুবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে একজন (৩০) নিহত হয়েছেন। তবে তাঁর নাম জানা যায়নি।বেলা পৌনে ১২টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। তবে তাঁর নাম জানা যায়নি।মাধবপুর(হবিগঞ্জ): ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া একটি বাসের সাথে সিএনজি চালিত যাত্রীবাহি অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা অজ্ঞাত(৩০)চালক নিহত হয়েছে।আহত হয়েছে পথচারী ওঅটোরিক্সা যাত্রীসহ ৫জন।ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকাল সাড়ে চারটায়।মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক(এসআই)আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন হবিগঞ্জ জেলা সদর থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীথ দিক থেকে আসা অটোরিক্সাটির সাথে সংঘর্ষ হলে অটোরিক্সাও চালক ও যাত্রীরা আহত হয়।গুরুতর অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে প্রেরন করা হলে পথিমধ্যে চালক নিহত হয়।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক অদিতি রায় প্রথম আলোকে বলেন সুমি রানীদেব,গোপাল দেব ও ফুল কিশোর সরকারকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবং অজ্ঞাত এক ব্যাক্তিকে ব্রাহ্মনবাড়িয়া হাসপাতালে রেফার করা হয়েছে।