চার থেকে পাঁচ ঘণ্টা কাটে রাস্তায়
প্রতিদিন আমার চার থেকে পাঁচ ঘণ্টা পথেই কেটে। খুব কম দিনই ঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারি। বাসায় ফিরতে সন্ধ্যা। তখন এতই ক্লান্ত লাগে! পড়ার টেবিলে বসতেই ইচ্ছা করে না।আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। পুরান ঢাকার গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকার ১৭ নম্বর হরিচরণ রায় রোডে আমাদের পৈতৃক বাড়ি। শিক্ষাপ্রতিষ্ঠানটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে। পথের দূরত্ব খুব বেশি নয়, পথের বাধাটাই প্রবল।সকাল আটটায় বাড়ি থেকে বের হয়ে খানিকটা হেঁটে, খানিকটা রিকশায় মতিঝিল যাই। ফরিদাবাদ থেকে মতিঝিলে রিকশায় যেতে পাকা এক ঘণ্টা ১৫ মিনিট সময় লাগে। তারপর বাসের জন্য অপেক্ষা। মতিঝিল থেকে কাকলী আসতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। ফেরার সময় কষ্ট আরও বেশি। বাসে উঠতে যুদ্ধ করতে হয়। বিকেলে যানজট থাকে বেশি। কাকলী থেকে মতিঝিলে আসতে দুই ঘণ্টা লেগে যায়। বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়। মতিঝিল আসতে প্রায় সন্ধ্যা। ফরিদাবাদ যেতে রিকশায় আবার দেড় ঘণ্টা। বাড়িতে ঢুকি সন্ধ্যার পর।তখন আর কোনো কিছুই করতে মন চায় না। বিছানায় গা এলিয়ে দিতেই আবার ভয় লাগে, কাল আবার এভাবেই যেতে হবে, ফিরতে হবে। এ যাতায়াতের শেষ নেই। আমরা জানি, আমদের জীবন থেকে এ সমস্যা দূর হবে না। এ ভোগান্তির কোনো শেষ নেই।