চার দিন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বর্তমান চুক্তির ধারাবাহিকতায় চলতি বছরের ২৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তবে তাঁর নিয়োগ আরও চার দিন বাড়ানো হয়েছে। ফলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বাসস