চার দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামের মা পাটেশ্বরী মন্দিরে চার দিনব্যাপী ৩২ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান গত ১০ জানুয়ারি শেষ হয়। ৩২ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন বগুড়ার লক্ষ্মীরাণী সম্প্রদায়ের মহিলা দল, নড়াইল জেলার জীবন-তারা সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার অষ্টলীলা সম্প্রদায়ের মহিলা দল, মাগুরা জেলার শ্রীগুরু সম্প্রদায়, চট্টগ্রামের স্বামী চিন্তা হাড়ি সম্প্রদায়ের মহিলা দল, স্থানীয় জগতবেড় হরি ভক্ত সম্প্রদায় ও স্বাগতিক পাটগ্রামের রাধামাধব সম্প্রদায়।