চার দেশের তারকাদের নিয়ে ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তারকাশিল্পীদের নিয়ে প্রতিটি দেশে ক্রিকেট দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এর উদ্যোগ নিয়েছেন ভাসাবির কর্ণধার জামান কামাল। তাঁকে সহযোগিতা করছেন নিরব।জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশের একাধিক তারকার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ দলে থাকছেন নোবেল, ইমন, নিরব, আসিফসহ আরও অনেকে।এ মাসের শেষ দিকে বাংলাদেশ দলের তারকারা প্র্যাকটিস শুরু করবেন। জানা গেছে, এ মাসের শেষ সপ্তাহে আয়োজকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চার দেশের তারকাদের নিয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলার বিস্তারিত ঘোষণা করবেন। আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে প্রথম খেলা হবে শ্রীলঙ্কার তারকাদের। আর খেলা হবে ঢাকায়।