চার পুলিশকে পেটালেন জামায়াত-শিবিরের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সমানে আজ শনিবার দুপুরে পুলিশের চার সদস্যকে পিটিয়ে আহত করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। আহত পুলিশের সদস্যরা হলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক (৩৮), সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল হক (৩৮), কনস্টেবল আশরাফ উদ্দিন (৩৩) ও কনস্টেবল হাসিনুর রহমান (৩০)। আহত হাসিনুরের মাথা ফেটে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদি হাসান প্রথম আলো ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে পুলিশের ওই চার সদস্য পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় লাঠিসোঁটা হাতে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান। তাঁদের পিটুনিতে পুলিশের ওই চার সদস্য আহত হন। এ ঘটনায় বেলা তিনটা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।