চার প্রতারক গ্রেপ্তার, জাল সনদ পাসপোর্ট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক অভিযানে চার প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে জাল সনদ, নকল সিল, রাজস্ব টিকিট, পাসপোর্ট ও দুটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।ডিবির কর্মকর্তারা জানান, গত বুধবার ভোরে পুলিশের একটি দল মালিবাগ চৌধুরীপাড়ায় ডিআইটি রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি প্রতারণা চক্রের তিন সদস্য জাহাঙ্গীর কবির (৩৪), মনিরুল ইসলাম খান (৪০) ও নজরুল ইসলাম খন্দকারকে (২৫) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সনদ, নকল সিল, রাজস্ব টিকিট (রেভিনিউ স্ট্যাম্প) পাসপোর্ট ও দুটি কম্পিউটার উদ্ধার করা হয়।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছেন।পুলিশের আরেকটি দল পল্টন থানার কালভার্ট রোডের একটি ভবনের চতুর্থ তলায় ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কবির হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিভিন্ন দেশের নারী-পুরুষের ৮৪টি পাসপোর্ট, এক লাখ টাকা ও বহিরাগমনের একটি সিল উদ্ধার করা হয়।