চার বছর পর চলচ্চিত্রে ফিরছেন জয়া বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল জয়া বচ্চনকে। ‘দ্রোনা’ ছবিতে ছেলে অভিষেক বচ্চনের মায়ের চরিত্রেই অভিনয় করেছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী। চার বছর বিরতির পর এবার ঋতুপর্ণ ঘোষের ‘তাক ঝাঁক’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে আরও অভিনয় করবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ঋতুপর্ণের ‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে স্বামী অমিতাভ বচ্চন এবং ‘অন্তর মহল’ ছবিতে ছেলে অভিষেক এর আগে অভিনয় করলেও এই প্রথম ঋতুপর্ণের সঙ্গে কাজ করতে যাচ্ছেন জয়া। এ ছাড়া দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করবেন তিনি।ছবিটির পরিবেশক সুনীল বোহরার উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, অনেক দিন ধরেই পর্দায় অনুপস্থিত রয়েছেন তিনি। এবার ‘তাক ঝাঁক’ ছবির মাধ্যমে আবারও রূপালি পর্দায় তাঁকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন নাসির সাহেব। দীর্ঘদিন তাঁরা হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্র ও অভিনয়ের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রেও তাঁদের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। অথচ এখন পর্যন্ত তাঁরা একসঙ্গে কাজ করেননি। বিষয়টি সত্যিই অদ্ভুত। সুনীল আরও বলেছেন, ‘এপ্রিলেই ছবিটি মুক্তি দিতে চাই। শিগগিরই বেশ জোরে-শোরেই এর প্রচারণার কাজ শুরু করা হবে।’