চার বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের ২০১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ভর্তি পরীক্ষা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা; রেলওয়ে পাবলিক স্কুল, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম এবং নওহাটা উচ্চবিদ্যালয়, রাজশাহীতে একযোগে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র অথবা ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ এপ্রিল আসনবিন্যাস জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে সকাল নয়টার মধ্যে আঞ্চলিক কেন্দ্র থেকে দেওয়া প্রবেশপত্র নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।