চার বছরে ১৩৮টি চুক্তি সই হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৫টি দেশের সঙ্গে ১৩৮টি চুক্তি, সমঝোতা ও প্রটোকল সই হয়েছে। আজ বুধবার সংসদে শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পৌনে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়। একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সর্বাধিক ২৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যে অন্যতম হলো—অপরাধ বিষয়ে দুদেশের মধ্যে আইনি সহায়তাসংক্রান্ত চুক্তি, দুদেশের সাজা পাওয়া ব্যক্তিদের নিজ দেশে সাজার মেয়াদ ভোগসংক্রান্ত চুক্তি, সন্ত্রাস, অপরাধ দমন ও মাদক পাচারসংক্রান্ত চুক্তি, বিদ্যুত্ ক্ষেত্রে সহযোগিতাসংক্রান্ত চুক্তি, স্থল সীমানা চুক্তিসংক্রান্ত প্রটোকল, রেলপথ-বিষয়ক সমঝোতা স্মারকের সংযোজন, রয়েল বেঙ্গল টাইগার বিষয়ক প্রটোকল, সুন্দরবন রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রটোকল, ভিসা সহজীকরণ ব্যবস্থা ইত্যাদি। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত অন্যতম চুক্তি হলো—পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা এবং সামরিক কেনাকাটাসংক্রান্ত চুক্তি। প্রায় দুই কোটি টাকা জরিমানা আদায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমান সরকারের চার বছরে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩২টি অভিযান পরিচালনা করে ২৩২ দশমিক ৮৩ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। একই সঙ্গে এক কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া অধিদপ্তর পলিথিন তৈরির ১১টি কারখানা উচ্ছেদ এবং ৫৫টি কারখানা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, বিগত সরকারের পাঁচ বছরের পলিথিন ব্যাগবিরোধী অভিযান চালানো হয়েছে ২১১ দিন। এসব অভিযানে ২৮ দশমিক ১১ টন পলিথিন ব্যাগ জব্দ এবং ১৩ লাখ টাকা জরিমানা আদায় করে। কৃষি ভর্তুকিসাইফুজ্জামান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার ২০১২-১৩ অর্থবছরে সরকার কৃষিতে ভর্তুকির জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে চার হাজার ৯০০ কোটি, ২০১০-১১ বছরে পাঁচ হাজার ৭০০ কোটি এবং ২০১১-১২ অর্থবছরে সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছেএম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে স্কুল থেকে ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে। বিগত এক বছরে ঝরে পড়ার হার ১১ শতাংশ কমে বর্তমানে ২৯ দশমিক ৭০ শতাংশ হয়েছে।