চার বাংলাদেশিকে ফেরত দিল নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দিন আটকে রাখার পর আজ রোববার দুপুরে চার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী। আটক বাংলাদেশিদের আজ মিয়ানমারের মংডুতে ছেড়ে দেয় নাসাকা। পরে টেকনাফ ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে ক্যাপ্টেন কামরুল টেকনাফের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে চার বাংলাদেশিকে গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মো. গোলাম সারওয়ার প্রথম আলো ডটকমকে জানান, চার বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার বিষয়টি গতকাল শনিবার সরকারকে অবহিত করেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান।১৩ মার্চ বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমদুম সীমান্তের আন্তর্জাতিক সীমান্তরেখার জিরো লাইন অতিক্রম করলে চার বাংলাদেশি নাগরিককে আটক করে নাসাকা বাহিনী। আটক হওয়া চার বাংলাদেশি হলেন: কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইমরান, ইরফান ও মজিদ এবং বিটিভির বালুখালী কেন্দ্রের কর্মী সাইফুল ইসলাম।